শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ডাঃ মুশফিক চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে কাজীর বাজারে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে চিঠি দিয়ে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার মিয়া ছোবার সভাপতিত্বে কাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মিয়া, সাংগঠনিক সম্পাদক মুকতার আলী তালুকদার, আনসার মিয়া, আরজু মিয়া, ডাঃ আবুল কালাম, একেএম শিবলী, আব্দুর নুর, ডাঃ নজরুল ইসলাম খোকন, আব্দুল হান্নান, মোতাকাব্বির, আব্দুল মতিন, তকলিছ মিয়া প্রমূখ। পরে ছাত্রলীগনেতা খালেদ মোশারফের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল কাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহেদ, জুনাইদ, ছালিক, আশরাফুল, শাহাবুদ্দিন, তানবীর, হাসান, হাবিবুর, মারুফ, রুবেল, রেজাউল, তপু, জোয়েল, বক্কর, তৈয়বুর, নুরুল ইসলাম, আকলিছ, শোয়েব, আলী, মাহমুদ, পাবেল, আলমগীর, মিজান, শফি, শামীম, শিশু, রূপন, আলামিন, মামুন, হামিদুল, মইনুল হক, আল জামিল, আশিক, উজ্জ্বল, হোসেন, মোফাজ্জল, হাফিজ, স্বপন, আশরাফ উদ্দিন, জাকির, আবু তাহের, কানু দাশ, অরবিন্দু দাশ, শ্যামাপদ রায় প্রমূখ। বিক্ষোভকারীরা হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যে দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com