বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলা পশু অফিসে টাকা ছাড়া চিকিৎসা হয় না

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৬৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পশু অফিস যেখানে টাকা ছাড়া কোন পশুর চিকিৎসা দেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত এ হাসপাতালে পশুর চিকিৎসার জন্য কোন ডাক্তার থাকেন না। তাদের বদৌলতে চিকিৎসা দেন অফিসের পিওন ও কর্মচারীরা। তাও আবার টাকার বিনিময়ে। জানা যায়, নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র ওসমানী সড়কে অবস্থিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লিপি রানী বসাক ও ডাঃ বরুন কুমার দত্ত প্রায় ৪/৫ মাস পূর্বে নবীগঞ্জ থেকে বদলী হয়ে গেলেও অদ্যবধি এ কোন অফিসার নিয়োগ দেওয়া হয়নি। যার ফলে সাধারন মানুষ পশুদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া যারা অফিস সহকারী ও পিওন পদে কর্মরত আছেন তাদের দিয়ে টুকটাক চিকিৎসা কাজ পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রে টাকা ছাড়া কোন পশুর চিকিৎসা হয়না। অফিসে চিকিৎসা করলেও তারা  কৃষকদের কাছ থেকে ৩শ থেকে ৫শ টাকা আদায় করেন। তাই প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা বিভিন্ন রোগে আক্রান্ত গরু, ছাগল, ভেড়া, হাস মুরগীসহ অন্যান্য গবাদিপশু উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। সরকারী নিয়মে প্রতিটি গাভী প্রজনন ফি ২৭ টাকা এবং পুনঃ প্রজনন ফি না থাকলেও টাকা ছাড়া কৃষকরা এখানে কোন পশুর চিকিৎসা করাতে পারেন না। যার ফলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকরা সরকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্বস্থ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা অফিসের জন্য বরাদ্দকৃত ঔষধপত্র জেলা প্রাণী সম্পদ অফিসে আনা হলেও সরকারী ভ্যাকসিন ও অন্যান্য ঔষধপত্র সাধারন মানুষ টাকা ছাড়া পায় না। তাই সরকারী চিকিৎসা সেবা পেতে নবীগঞ্জ উপজেলায় অতিসত্ত্বর ভেটেনারী অফিসার নিয়োগ দেওয়ার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভোক্তভোগী সাধারন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com