শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করলে উন্নয়ন অগ্রযাত্রা কখনও ব্যহত হয়না। দেশকে ভালবাসতে হবে, দেশের মানুষকে ভালবাসতে হবে। গ্রামীণ জনপদের উন্নয়নে ঐক্য প্রক্রিয়ার বিকল্প নেই। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোন অপ-শক্তির চক্রান্ত ও ষড়যন্ত্র ডিজিটাল উন্নয়নকে ব্যাহত করতে পারবেনা। তিনি শনিবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের সভাপতিত্বে এবং ইউপি সদস্য জামাল উদ্দিন ও সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম মোঃ সুলেমান মিয়া, এজিএম ফয়ছল আহমদ, উপজেলা জাপার সদস্য সচিব মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে বিদ্যুতের সুইচ টিপে সংযোগ চালু করেন তিনি। অপরদিকে, দুপুর ১১ঘটিকায় বাজকাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাতিষ্ঠানিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com