শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে সাংবাদিক মনি’র নামে ভূয়া ই-মেইল ব্যবহার করে অবৈধ সুবিধা আদায় করছে একটি চক্র ॥ থানায় জিডি

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৪৩৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সাংবাদিক মনি’র নামে ভূয়া ই-মেইল ব্যবহার করে অবৈধ সুবিধা আদায় করছে একটি চক্র। ওই চক্রটি বিভিন্ন পত্রপত্রিকায় বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন ছাড়াও নানা অপকর্মে ওই ভূয়া ই-মেইল এডড্রেসটি ব্যবহার করছে। এ ব্যাপারে গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিক নূরুল ইসলাম মনি বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সূত্র জানায়, নূরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন পত্রিকায় বাহুবল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন স্থানীয় পত্রপত্রিকায়ও সংবাদ পরিবেশেন করেন। এ কাজে তিনি দুইটি ই-মেইল এডড্রেস হঁৎঁষরংষধসসড়হর@ুধযড়ড়.পড়স ও হঁৎঁষরংষধসসড়হর@মসধরষ.পড়স ব্যবহার করেন। কিন্তু তারই নাম ব্যবহার করে হঁৎঁষরংষধসসড়হর৬৫@ুধযড়ড়.পড়স নামে একটি ই-মেইল এডড্রেস খোলে কে বা কারা বিভিন্ন পত্রপত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে অবৈধ ফায়দা হাসিল করছে। এ ব্যাপারে এ প্রতিনিধিকে সাংবাদিক নূরুল ইসলাম মনি বলেন, কে বা কারা অবৈধ ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করে উক্ত ভূয়া ই-মেইল আইডিটি খোলে ব্যবহার করছে। এ ভূয়া ই-মেইল ব্যবহারকারীদের ব্যাপারে পত্রিকা কর্তৃপসহ সকলকে সচেতন থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com