বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শচীন্দ্র কলেজে হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৬০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রতি বছরের ন্যায় এবারও হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে শচীন্দ্র কলেজে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত শনিবার কলেজের ছাত্রমিলতায়নে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী শচীন্দ্র লাল সরকার। হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব প্রমথ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার ফাউন্ডশনের সদস্য আলহাজ্ব উসমান গণি। সভায় কলেজ গভর্নিং পক্ষ থেকে বক্তব্য রাখেন, রাখাল চন্দ্র দাশ, মোঃ আব্দাল হোসেন তরফদার। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, রঞ্জিত দাস, বিষ্ণু চন্দ্র পাল, লফিত হোসেন, মোছাঃ তাহমুদা বেগম, দেবল কুমার চৌধুরী, মোঃ তুরিকুল ইসলাম হারুন। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাসান আহমদ, আবু হানিফা, স্বর্ণা দাশ কেয়া। আলোচনা সভা শেষে হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বছর ২৪ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com