বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে হাত পা বাধা ১ ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৪ নভেম্বর, ২০১৩
  • ৪৩৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হাওর থেকে হাত পা বাধা অবস্থায় ফিরোজ আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউশি গ্রামের হাওরে ধানী জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে জমিতে মানুষ ধান কাটতে গেলে শ্রমিকরা লাশটি দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে নবীগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম ও ওসি তদন্ত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করের। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের আঘাত রয়েছে। তাকে অন্য কোথায়ও হত্যা করে হত্যাকারীরা লাশ ওই স্থানে ফেলে রাখে বলে পুলিশ ধারণা করছে। গতকালই লাশ ময়নাতদেন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com