রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে প্রত্যাশার উদ্যোগে এসএসসি ও এইচএসসি উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৭২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের সামাজিক সংগঠন “প্রত্যাশা” কর্তৃক গত ২৬ মার্চ বড় ভাকৈর গ্রামে ২০১৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ওই দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা অবনী কান্ত দাশ।
সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন গ্রামের মুরুব্বী নজরুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সদর আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, হিরা মিয়া গালর্স স্কুলের সিনিয়র শিক্ষক আশরাফুল আলম, বড় ভাকৈর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দাশ, কাজিরগাও প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক দ্বীপক কুমার দাস, ছোট ভাকৈর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড় ভাকৈর শিক্ষা উন্নয়ন সংস্থা প্রত্যাশার প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন খসরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার হাবিবুর রহমানসহ গ্রামের মুরুব্বী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com