বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে গৃহবধু নির্যাতন শ্বশুর ও ননদ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৬৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও ননদের নির্যাতনের শিকার হয়েছে মাসুমা আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় মাসুমা আক্তারের দায়ের করা মামলায় শ্বশুর ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার মাসুমা কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার কন্যা ও পার্শ্ববর্তী শাহবাজপুর গ্রামের খছরু মিয়ার স্ত্রী। মামলার বিবরণে প্রকাশ, ২০০৯ সালে শাহবাজপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র খছরু মিয়ার সাথে মাসুমার বিয়ে হয়। মাসুমার ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর মাসুমা জানতে পারে খছরু নেশা করে  ও জুয়া খেলে। বিয়ে হয়ে যাওয়ায় স্বামীকে এসব খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে মাসুমা। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য মাসুমাকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে  স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মাসুমা তার পিতার বাড়ি রাইয়াপুরে বসবাস শুরু করে। সম্প্র্রতি মাসুমার পিতার বাড়ি থেকে নবীগঞ্জ শহরের একটি ভাড়া বাসায় তাদের সংসার পুনরায় শুরু করে খছরু। কিছুদিন পূর্বে যৌতুকলোভী খছরু সংসারের খরচ চালানোর জন্য তার স্ত্রীকে সিএনজি কিনার জন্য ৪ লাখ টাকার জন্য চাপ দেয়। এতে অসম্মতি প্রকাশ করলে মাসুমাকে গত ২৩ই মার্চ বিকেলে খছরু ও তার পিতা জামাল উদ্দিন, মা খাইরুন নেছা এবং দু’বোন রুসনা ও জাসমিন বেগম মিলে মাসুমাকে মারধর করে গুরুতর আহত করে। এসময় স্বামী খছরুর রামদার কুপে মাসুমার দুটি আঙ্গুল কেটে যায়। খবর পেয়ে মাসুমার আত্মীয় স্বজন এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর  মাসুমা বাদি হয়ে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে পুলিশ গত শুক্রবার দিবাগত রাত ১টায় শাহবাজপুর গ্রাম থেকে মাসুমার শ্বশুর জামাল উদ্দিন ও ননদ রুসনা বেগমকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com