রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দু’ভাগে বিভক্ত করার প্রস্তাবে ক্ষুব্ধ নুরপুর ইউনিয়নবাসী

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০১৫
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নকে দু’ভাগে বিভক্ত করার প্রস্তাবে ক্ষুব্ধ নুরপুর ইউনিয়নবাসী। এ প্রস্তাবের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে মিছিল ও জরুরী সভা করেছে ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন।
সম্প্রতি হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি পত্রে জানানো হয়, নুরপুর ইউনিয়নকে দু’ভাগে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে। চিঠি পেয়ে ইউনিয়নের সকলেই হতবাক হয়ে পড়েন। এ সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রোববার সকালে নুরপুর ইউনিয়ন কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন ফরিদের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফজলুল করিম, আব্দুল কায়ুম ফারুক, আব্দুস ছাত্তার, আবু বকর ছিদ্দিক, নূরুল ইসলাম, নূরুল হক ভূইয়া, নুর মিয়া, আকছির মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য রাবিয়া খাতুন, মুক্তা আক্তার ও জরিনা আক্তার। সভায় ওই সিদ্ধান্তের বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। তারা বলেন, নূরপুর ইউনিয়নকে দ্বিখন্ডিত করার কোন প্রয়োজন নেই। পরে তারা স্থানীয় লোকদের সাথে নিয়ে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে সভার কার্যবিবরণী প্রদান করেন। সেই সাথে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুলিপি প্রদান করেন।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন ফরিদ জানান, এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ বা কারো সাথে কোন রকম আলোচনা বা মতামত নেয়া হয়নি। আলোচনা ছাড়া এ ধরণের সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইউনিয়নকে দু’ভাগে ভাগ করা হলে এলাকাবাসীর অপূরণীয় ক্ষতি হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীত করার প্রক্রিয়া হিসেবে নূরপুর ইউনিয়নকে বিভক্ত করার প্রস্তাব দেয়া হয়। নূরপুর ইউনিয়ন এতে রাজি না হলে শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীত করা নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com