বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটের মাঠে মাঠে সবুজের সমারোহ ॥ কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৭০৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাঠে মাঠে এখন সবুজের সমারোহ। যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের হৃদয়ে সঞ্চারিত হচ্ছে ভিন্ন আমেজ। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ নেই। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। সেচ নিয়ে দুশ্চিন্তার মাঝেও কর্মবীর কৃষকরা বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেঠাতে দিন রাত সমান তালে পরিশ্রম করছেন। এক মুহুর্ত বসে থাকার সময় নেই কৃষকের। সারের মূল্য কম ও সহজলভ্যতা, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বোরো আবাদে বিরাট সুফল পাচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ৭ হাজার ৩ শত ৫০ হেক্টর জমিতে কৃষকরা বোরো আবাদ করেছেন। উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন জানান, এ উপজেলায় বোরো আবাদে সরকারী লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৬ শত ৪৫ হেক্টর। কিন্তু ফসলের ভাল ফলনে উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৭৫ মেঃ টন হবে বলে জানান। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বলেছেন, কৃষি অর্থনীতিতে উদ্দীপনা আনতে বহুমূখী পদক্ষেপের ফল এটি। কৃষি কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। মাঝে মধ্যে নানা মূখী সমস্যায় কৃষকরা দুশ্চিন্তায় পড়ে এটি সত্য, কিন্তু বর্তমানে কোন সমস্যা দেখা যাচ্ছে না। এ বছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। তবে কৃষকদের শেষ হাসিটা অম্লান থাকে ধান ঘরে তুলা পর্যন্ত। যাতে বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় সেই প্রত্যাশা করছেন সবাই। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বললে তারা জানান, সংশ্লিষ্টরা কৃষিখ্যাতের দিকে সার্বক্ষণিক দৃষ্টি রাখছেন। মাঠ ঘুরে দেখা গেছে কৃষকদের দম ফেলার সুযোগ নেই। ধান পরিচর্যা ও সেচ দেয়া সহ প্রায় সারাক্ষণই রয়েছেন ব্যস্থতায়। পুরোদমে চলছে বোরো ধানের পরিচর্যা। মাঠে মাঠে দ্রুত বাড়ছে বোরো ধান। পাল্টে যাচ্ছে ধানের চেহারা। আনন্দে দুলছে কৃষকদের মন। কিন্তু চলতি সপ্তাহে আবহাওয়ার বৈরী পরিবেশ ও শিলা বৃষ্টির কারণে অনেক বোরো ধানের ফসলি জমি বিনষ্ট হতে শুরু করেছে। এতে কৃষকদের মধ্যে অস্বস্থিও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com