বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজামপুর ইউপি চেয়ারম্যান আওয়ালের উপর হামলাকারী ॥ তাজ উদ্দিনের রিমান্ডসহ দোষীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৭৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারের উপর হামলা ও তার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আসামীদের শাস্তি এবং প্রধান আসামী তাজ উদ্দিন তাজের রিমান্ডের দাবীতে এক প্রতিবাদ সভা portibad (1) copyঅনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় শরীফাবাদ প্রাইমারী স্কুল প্রাঙ্গনে শেখ মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শামসুল হোসেন, মোঃ মিজান মিয়া, মেম্বার তোরাব আলী, মেম্বার মোঃ আব্দুল কাদির, মেম্বার মধু মিয়া, মেম্বার রফিক মিয়া, মেম্বার আব্দুর রউফ, মেম্বার মুসলেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আব্দুল জব্বার, সাবেক মেম্বার এমরান, মেম্বার নজির মিয়া, তৈয়ব আলী, মেম্বার আব্দুর রউফ তালুকদার, হাজী আব্দুল মতিন, মোঃ মিনহাজ উদ্দিন, মোঃ রফিক মিয়া প্রমুখ। বক্তারা বলেন, কয়েক বছর যাবত শরীফাবাদ, নছরতপুর এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ চলে আসছে। শরীফাবাদ দাখিল মাদ্রাসার নিকট পাইকপাড়া নসরতপুর সড়কে ডাকাতি হয়। কয়েকজন ডাকাতকে এলাকাবাসি আটকও করে। এসব ডাকাতরা স্থানীয়দের হুমকি ধামকিও প্রদান করে। সম্প্রতি নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় চেয়ারম্যান তাজ উদ্দিন তাজকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তাজ উদ্দিনকে ঢাকা থেকে আটক করে। গতকাল স্থানীয় ইউনিয়নবাসী তাজ উদ্দিন তাজের রিমান্ডসহ বাকী আসামীদেরকে গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ সভা করেন। বক্তারা আরো বলেন-অনতিবিলম্বে বাকী আসামীদেরকে গ্রেফতার না করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ও আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারী উচ্ছারণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com