বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে যুবলীগ নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ এনে আ’লীগ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৬৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুবলীগ নেতা জামির হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রশীদ চৌধুরী সুমন, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজুসহ ১০ জনকে অভিযুক্ত করে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলা আমলে নিয়ে এফআইআর গণ্যে মামলা রেকর্ড করার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দিয়েছেন। এক সপ্তাহ সিলেট ওসমানী মেডিকেল চিকিৎসা শেষে গতকাল আহত জামিল আহমেদ চৌধুরী ওরফে জামির আদালতে মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ১ এপ্রিল বিকেলে নবীগঞ্জ যুবলীগ নেতা জামিল হোসেন তার প্রতিবন্ধী শিশুপুত্রের চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যুবলীগ নেতা জাবেদুল আলম চৌধুরী সাজুর স’মিলের নিকট জামির পৌছামাত্র তাকে বহনকারী রিক্সার গতিরোধ করে এবং অস্ত্রের মুখে ভেতরে নিয়ে যায়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তার প্রতিবন্ধি শিশুটিও আহত হয়। মামলায় উল্লেখ করা হয়, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, তার সহোদর যুবলীগ নেতা জাবেদুল আলম চৌধুরী সাজু ও রেজা আহমেদ চৌধুরীসহ ১০ জন জামিলকে বেধড়ক নির্যাতন করে তার হাত-পা ভেঙ্গে দেয়। এক পর্যায়ে তারা জামির ও তার সন্তানকে খুন করে লাশ গুম করার পরিকল্পনা করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ জামির ও তার প্রতিবন্ধী শিশু পুত্রকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
এ দিকে, ঘটনার দিন রাতে জাবেদুল আলম চৌধুরী সাজু আহত যুবলীগ নেতা জামিল হোসেনের বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com