শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচং সদরের শায়খ আবু নছর কোরাইশি দাখিল মাদ্রাসার নব-নির্মিত ভবণের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরের শায়খ আবু নছর কোরাইশি দাখিল মাদ্রাসার নতুন ভবণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক এডঃ শওকত আলী খান এর সভাপতিত্বে ও সহ সুপার মাওলানা হামিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সুপার মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশিকুর রহমান কোরাইশি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মাওলানা হাবিবুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালিক মাস্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মাসুদ উল্লা খান, দাতা সদস্য মহিবুর রহমান, সদস্য এডঃ ছালামত আলী খান, শিক্ষক মাওলানা আতাউর রহমান, রায়হান উদ্দিন, নছিবুর রহমান, মাহিদ হাসান রাসেল, ইমরান আহমেদ চৌধুরী, সৈয়দা আখতারুন্নেছা, সুমি বেগম, ফাহমিদা চৌধুরী, হাফেজ আজিজুল হক। পরে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশিকুর রহমান কোরাইশিকে সাথে নিয়ে মাদ্রাসার নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাযাত পরিচালনা করেন সুপার মাওলানা নজরুল ইসলাম। উল্লেখ্য, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশিকুর রহমান কোরাইশি অর্থায়নে রহিমা ভবন নামে এ ভবনটি তার পিতা মরহুম মোঃ রফিক ও মাতা মরহুমা রহিমা খাতুন চৌধুরীর রূহের মাগফিরাত এর উদ্দেশ্যে নির্মিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com