শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরের ভবানীপুরে এক অসহায় পরিবারের জায়গা দখলের চেষ্টা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এক পরিবারের জায়গা দখল করার পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ওই গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মিয়া হোসেন বাদী হয়ে একই এলাকার হীরা মিয়া, রুবেল মিয়া, আসিফ আলী, জয়নাল মিয়া, সোহেল মিয়া ও আছকির মিয়াকে আসামী করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে একটি অভিযোগ দায়ের করে। আদালত অভিযোগ আমলে নিয়ে উল্লেখিত আসামীদের পরবর্তী নির্দেশনা দেয়ার পূর্ব পর্যন্ত ওই জায়গায় অনুপ্রবেশের জন্য ১৪৪ ধারা জারি করেন। এদিকে উল্লেখিত আসামীরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিয়া হোসেনের বাড়ি ঘর ভাংচুর ও ফসলি গাছ জোরপূর্বক কর্তন করে। এ ব্যাপারে মিয়া হোসেন জানান, দীর্ঘদিন যাবত উল্লেখিত আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের জায়গার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ সহ আশ-পাশের জায়গা জমি দখল করার চেষ্টা করেন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও তারা তা প্রত্যাখ্যান করে জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। এমতাবস্থায় আদালতে ১৪৪ ধারা জারি করা হলেও তা মানছে না উল্লেখিত আসামীরা। তাই যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার পূর্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মিয়া হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com