শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ক্রিকেট জুয়ায় মত্ত হবিগঞ্জের তরুণ-তরুণীরা ॥ প্রতিদিন কোটি টাকার লেনদেন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ বিশ্বের নামী দামী খেলোয়ারদের মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়া করে অনুষ্টিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট টুর্ণামেন্ট হচ্ছে ভারতে। আর ওই খেলার হার-জিত নিয়ে প্রতিদিন কয়েক কোটি টাকার জুয়া হচ্ছে হবিগঞ্জ শহরসহ জেলা জুরে।
হবিগঞ্জ জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অনুষ্টিত হচ্ছে এ বাজি খেলা। বিশেষ করে মোবাইল ফোন ও ফেইসবুকের এসএমএস’র মাধ্যমে যোগাযোগ করে বাজি ধরা হচ্ছে বেশি। এ তালিকায় রয়েছে স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী, বিভিন্ন ব্যবসায়ী, উঠতি বয়সী তরুণ/তরুণীসহ যুব সমাজের একটি বৃহত অংশ। এক শ্রেণীর মানুষ এ জুয়া খেলাকে সাময়িক ব্যবসা হিসেবেই বেছে নিয়েছে। প্রতিদিন শহরের প্রায় কয়েক হাজার বাজিকর বা জুয়াড়িরা অংশ নিচ্ছে এ খেলায়। শহরের চৌধুরী বাজার, কামড়াপুর ব্রীজ এলাকা, উমেদনগর, কিবরিয়া ব্রীজ এলাকা, আনোয়ারপুর, বগলা বাজার, গরুর বাজার, ঘাটিয়া বাজার, নোয়াবাদ পয়েন্ট, সিনেমা হল এর আশপাশ, বেবী ষ্ট্যান্ড, কোর্ট ষ্টেশন, নতুন বাস ষ্ট্যান্ড, শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট, পইল রোড, ঈদগাহ সড়ক, পোদ্দার বাড়ী, ধুলিয়াখালসহ শহরের বিভিন্ন অলি-গলিতে অবস্থিত মিনি চায়ের দোকানে বসে চলছে এসব বাজি খেলা। আর এ খেলায় মত্ত হয়ে দিশেহারা হয়ে পড়ছে যুব সমাজ। প্রায় সময়ই জুয়ার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে হাতাহাতিসহ ঘটছে মারামারি সৃষ্টি হচ্ছে বন্ধুদের মাঝে মনোমালিন্য। বিশেষ করে বন্ধু-বান্ধবী, প্রতিবেশী ব্যবসায়ীদের মাঝেই বেশি বাজি ধরা হয়ে থাকে। আর অনলাইন জগতের এ জুয়া খেলা নিয়ে প্রশাসনের মাঝে নেই কোন তৎপরতা। একেক এলাকায় জুয়ার ধরনও একেক রকম। কামড়াপুর, চৌধুরী বাজার ও বগলা বাজার এলাকায় অভারের প্রতি বলে বলে বাজি ধরা হয়ে থাকে। অন্যান্য এলাকায় পুরো খেলার জন্য দূর্বল দলের পক্ষ নিয়ে অপার দেয়া হয় হাজারে ১৫শ থেকে শুরু কয়েক হাজার টাকা পর্যন্ত। আর এই লোভনিয় অপার পেয়ে বেশি টাকা পাবার আশায় অপার লোপে নিচ্ছে জুয়াড়িরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com