রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ঘাস কাটতে গিয়ে কৃষকের লাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৬৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে গরুর ঘাস কাটতে গিয়ে শফিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত কৃষক উপজেলার কুর্শি ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের সুজন মিয়ার একমাত্র পুত্র।তার মৃত্যু নিয়ে দু’ধরণের তথ্য পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে শফিক মিয়া গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রতি দিনের ন্যায় গরুর জন্য ঘাস কাটতে পার্শ্ববর্তী রাইয়াপুর বড়গুল নামের এক হাওড়ে যায়। অন্যান্য দিনের মত টিক সময়ে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে একটি ধান ক্ষেতের পাশে শফিক মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাদের সুর চিৎকারে গ্রামের শত শত মানুষ ছুটে আসেন হাওড়ে। তার লাশ দেখে পরিবারের লোকদের সন্দেহ দেখা দিলে ডাক্তার আনেন। ডাক্তার এসে হার্টঅ্যাটাক করে মৃত্যু হয়েছে বলে ঘোষনা করেন। অপরদিকে কেউ কেউ মনে করছেন বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com