বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

টি-টুয়েন্টিতেও টাইগারদের জয়

  • আপডেট টাইম শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে বাংলা ওয়াশ করার পর শুক্রবার টি-টোয়েন্টিতেও জয় ছিনিয়ে নিল টাইগাররা। সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে মাশরাফি বাহিনী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি  অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৪২ রানের টার্গেট ছুড়ে দেয় শহীদ আফ্রিদির দল। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও জয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার শিরিন শারমিন ও বিরোধী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের সূচনাটা হয়েছে হতাশাজনক। মোহাম্মদ হাফিজের করা প্রথম ওভারে প্রথম চার বলে ১৪ নেন তামিম ইকবাল। এরপর পঞ্চম বলে রানআউটে কাটা পড়লেন সৌম্য সরকার। টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে রানের খাতাই খোলা হলো না বাংলাদেশের এই ওপেনারের। দলীয় ১৭ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল। ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৪ রান করার পর উমর গুলের শিকার হন তিনি। এরপর মুশফিকুর রহিম নেমে বেশ ভালোই ব্যাট করছিলেন। তবে ১৫ বলে ৪টি চারের মারে ১৯ রান করার পর ওয়াহাব রিয়াজের বলে সরাসরি বোল্ড হয়ে যান মুশফিক।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই ছিল পাকিস্তানের। দলীয় ৫০ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। তাসকিনের বলে উড়িয়ে মারতে গিয়ে মাশরাফির হাতে ধরা পড়েন আহমেদ শেহজাদ (১৭)। দলীয় ৬৪ রানে মুস্তাফিজের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন শহীদ আফ্রিদি (১২)। ৭৭ রানের মাথায় স্ট্যাম্পিং হয়ে যান মুক্তার আহমেদ (৩৭)।
এরপর মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন মোহাম্মদ হাফিজ। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১৮ বলে ২৬ রান করে পাকিস্তানের এই অলরাউন্ডার। শেষ ওভারের শেষ বলে রানআউটে কাটা পড়েন সোহেল তানভীর (৮)। ২৪ বলে ৩০ রান নিয়ে অপরাজিত ছিলেন হারিস সোহেল। ৪ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অভিষিক্ত মুস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানী।
২০১১ সালের পর তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। টি-টোয়েন্টির আগে তিনটি ওয়ানডে খেলেছে দুই দল। ওয়ানডে সিরিজে একটিতেও জয়ের মুখ দেখেনি সফরকারীরা। পাকিস্তানকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com