বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ভূমিকম্পে এভারেস্টে তুষার ধ্বস ॥ ৮ আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর মাউন্ট এভারেস্টে তুষারধস শুরু হয়েছে। এ পর্যন্ত ৮ পর্বত অরোহীর মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা এনডিটিভি জানিয়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এভারেস্টের বেজ ক্যাম্প। ফলে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণকারী অভিযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এভারেস্ট আরোহী এ্যালেক্স গাভান বলেছেন, ‘ভয়ানক তুষারধস’ শুরু হয়েছে। রোমানীয় ওই আরোহী টুইটার বার্তায় লিখেছেন, এভারেস্টে ‘অনেক অনেক’ পর্বতারোহী রয়েছেন। গাভান আরও লিখেছেন, ‘আমি তাবু ছেড়ে জীবন বাঁচাতে ছুটছি।’ গাভান টুইট করেছেন, ‘এভারেস্ট বেজ ক্যাম্প, ভয়ানক ভূমিকম্প এরপর বড় তুষারধস।’ ডেনিয়েল মাজুর নামে আরেক আরোহী বলেছেন, ‘এভারেস্ট বেজ ক্যাম্প গুরুতর ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তার দল আটকে পড়েছে উল্লেখ করে মাজুর টুইট করেছেন, ‘প্লিজ, সবার জন্য প্রার্থনা করুন।’ গত বছর এই এপ্রিলেই এভারেস্টে শক্তিশালী তুষারধসের ঘটনা ঘটেছিল। এতে অন্তত ১৬ নেপালী শেরপা মারা গিয়েছিলেন।
প্রসঙ্গত, শনিবার দুপুরের দিকে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপাল ও এর পাশের দেশ ভারত ও পাকিস্তানে। শক্তিশালী ভূমিকম্পে নেপালে ৬৮৮ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে সর্বশেষ খবরে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com