শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

করিমপুর ক্লিনিকে শেভরনের এ্যাম্বুলেন্স হস্তান্তর ॥ নাদামপুর স্কুলের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার নাদামপুর স্কুল ২০১৪ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় উন্নয়ন অংশীদার হিসেবে শেভরন বাংলাদেশ-কে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গতকাল রবিবার  এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি খালেদ আহমেদ পাঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কেভিন লিয়ন। বিশেষ অতিথি ছিলেন শেভরন-এর করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এডভাইজার রেবেকা হলিডে, এক্সর্টারনাল এ্যাফেয়ার্স ডিরেক্টর  নাসের আহমেদ, কমিউনিটি এনগেজম্যান্ট ম্যানেজার ওবায়দুল্লাহ আল এজাজ প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন, শেভরন বিবিয়ানার কমিউনিটি ম্যানেজার  মলয় কুমার সরকার, জালালাবাদ ম্যানেজার  জুলফিকার আহমদ, চৌধুরী, মিডিয়া রিলেশন বিভাগের ম্যানজার বদরুদ্দোজা বদর, সিকিউরিটি বিভাগের ম্যানেজার মমিনুল ইসলাম প্রমূখ।
পরে শেভরন বাংলাদেশ করিমপুর সূর্যের হাসি ক্লিনিক স্বাস্থ্য প্রকল্পে এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন
শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কেভিন লিয়ন। এসময় আরো উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন, সিনিয়র কো-অর্ডিনেটর আব্দুল লতিফ, কামরুজ্জামান রিপন, মুরাদ আহমদ, ইউএসআইডি-ডিএফআইডি’র চিফ অব পার্টি হানিদা হানুম, ওয়াকারুল হক নাজফি, মাফিজুর রহমান, রোটারিয়ান বেলাল আহমদ, বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম, করিমপুর ক্লিনিক ম্যানেজার সৈয়দ মুনিরুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com