শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ধরমন্ডলে যুবকের রহস্যজনক মৃত্যু ॥ সহপাঠীর আত্মগোপন

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরের পার্শ্ববর্তী ধরমন্ডল গ্রামে জয়নাল মিয়া (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী তার পুত্রকে হত্যা করা হয়েছে। সহকর্মীদের দাবী বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। জয়নালের পিতা আব্দুর রহমান জানান, তার বাড়ি সদর উপজেলার নসরতপুর গ্রামে। গতকাল সকালে শরীফাবাদ গ্রামের ইদ্রিস আলীর পুত্র রফিক মিয়া ও ব্রাক্ষণডোরা গ্রামের নজিম উল্লার পুত্র সোহেল মিয়া তার ছেলেকে বাড়ি থেকে কাজ করার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তাকে জানানো হয়, তার পুত্র বৈদ্যুতিক শকের ফলে মারা গেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের দেহ অসচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ দাশ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে ময়নাতদন্তের জন্য। এসময় সোহেল ও রফিককে জিজ্ঞাসাবাদ করলে তাদের অসংলগ্ন কথাবার্তায় রহমানের সন্দেহ সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com