শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইনাতগঞ্জে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৬২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ হত্যা মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আকিব উদ্দিনের পুত্র আক্তার হোসেন (৩৩) ও জগন্নাথপুর উপজেলার আলিপুর গ্রামের আলিম উল্লার পুত্র শামছু মিয়া (৩৫)। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা গোপন সংবাদের ভিত্তিতে আক্তার হোসেনকে দিঘীরপাড় তার বাড়ি থেকে ও শামছুকে সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজার থেকে গ্রেফতার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই লুৎফর রহমান একদল পুলিশ নিয়ে ইনাতগঞ্জ ফাঁড়িতে আসলে ফাড়ির পুলিশ দু’জনকে তাদের হাতে সোপর্দ করেন। পরে আসামীদের জগন্নাথপুর থানায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের আলিম উদ্দিন ও তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের মধ্যে ইনাতগঞ্জ বাজারের দোকান ঘর ও জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৯ মার্চ ইনাতগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০/৩০জন লোক আহত হন। গুরুতর আহত দিঘীরপাড় গ্রামের জয়নাল মিয়াকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা স্কয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর জয়নাল মিয়ার মৃত্যু হয়। এ ব্যাপারে আবুল কালাম আজাদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়েরে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com