বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বেলাল মিয়া হত্যা হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে বিভিন্ন সড়কে সিএনজি ধর্মঘট অব্যাহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৭৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বেলাল হত্যাকাণ্ডের জের ধরে বিভিন্ন সড়কে অটোরিক্সা সিএনজি ধর্মঘট অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে। এদিকে, উপজেলার বিভিন্ন সড়কে পরিবহন বিভাগে নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ বজলুর রশীদ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন বলেন, অটোরিক্সা (সিএনজি) শ্রমিকদের বিরোধ নিরসনে পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং বাস মালিক সমিতি উদ্যোগ নেয়। পুলিশের অভিযান এবং শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় মন্তব্য প্রকাশে অপারগতা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ৩মে এনিয়ে উপজেলা অডিটোরিয়ামে বৈঠক আহবান করা হয়েছে। থানার ওসি মোঃ লিয়াকত আলী বলেন, পরিবহন শ্রমিক বেলাল হত্যাকান্ডের ঘটনায় মঙ্গলবার রাতে ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শ্রমিক পুলিশ সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, পুলিশের উপর অতর্কিত হামলা হয়েছে। হামলা সংক্রান্ত তথ্য উপাত্ত পুলিশের সংগ্রহে রয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন এবং পুলিশের উর্র্ধ্বতন কর্তৃপক্ষ মনিটরিং করছেন। ৩ মে এনিয়ে বৈঠকের কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com