শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ে ডাবল মার্ডার নিহত আব্দুল আজিজের স্ত্রী-সন্তান নিখোজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় নিহত আব্দুল আজিজ এর ২ ছেলে-মেয়েসহ স্ত্রী ফায়েজা খাতুন (৩২) রহস্যজনক কারণে নিখোজ রয়েছে। ফলে আজিজ হত্যার ঘটনায় মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না। ফায়েজার পিতা হিরাজ মিয়া গতকাল লাখাই থানায় দায়ের করা এক জিডিতে এ তথ্য জানা গেছে।
হিরাজ মিয়া জিডিতে উল্লেখ করেন, কয়েকদিন পূর্বে নিহত আব্দুল আজিজের স্ত্রী ফায়েজা ছেলে-মেয়ে নিয়ে পিত্রালয়ে বেড়াতে যায়। এরই মধ্যে ২৫ নভেম্বর নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় আজিজ খুন হয়। খবর পেয়ে পরদিন ২৬ নভেম্বর ফায়েজা ছেলে মেয়ে নিয়ে স্বামীর লাশ দেখতে বামৈ হাসপাতালে যায়। এর পর থেকে ফায়েজা ও তার দু’সন্তানের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় নোয়াগাও গ্রামে সংঘর্ষের ঘটনায় সাহাদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়।
এদিকে পরদিন ভোর ৫টার দিকে হামলায় আব্দুল আজিজ মারা যায়। তবে আজিজের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকের মতে প্রতিপক্ষকে ফাঁসাতে রিক্সা চালক আজিজকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী মামলা দায়েরে রাজি না হওয়ায় ফায়েজাকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com