শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সোনার বাংলা এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল কর্তৃক যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ও সমাজসেবক আবদুল মুকিতের সহায়তায় ১০ জন ট্যালেন্টপুল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীসহ ৩১ জনকে সোনার বাংলা এ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এম এ বাছিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, 7কেন্দ্রীয় জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল রাজ্জাক। সহকারী শিক্ষক অঞ্জন রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক এম এ মজিদ, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, নবীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দিন, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল আহমদ প্রমূখ।
উল্লেখ্য, উপজেলা প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (৯টি ট্যালেন্টপুল, ১টি সাধারন গ্রেড) এবং সোনার বাংলা একাডেমি ১টি ট্যালেন্টপুল এবং ২টি সাধারণ গ্রেড বৃত্তি লাভ করে অনবদ্য কৃতিত্ব দেখিয়েছে। সমাবেশে বক্তারা সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের ব্যতিক্রমী আয়োজনের ভূয়শী প্রশংসা করেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিবিৃন্দকে সম্মাননা স্মারক দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com