বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে গাজাসহ তাহিদ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রাম থেকে গতকাল বুধবার রাতে বিপুল পরিমান গাজাসহ তাহিদ মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাদক বিক্রেতা ওই গ্রামের আলিম উল্লার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আলিম উল্লার ছেলে মাদক স¤্রাট তাহিদ মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত ৮টার দিকে হানা দেয়। এ সময় পুলিশ তার ঘর তল্লাশী করে বিপুল পরিমান গাজাসহ তাহিদ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তাকে আটকের বিষয়টি ডিউটি অফিসার এএসআই রুহুল আমীন নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, ধৃত তাহিদ দীর্ঘদিন যাবৎ এলাকায় গাজাসহ মাদক বিক্রির সাথে জড়িত। তার এহেন কর্মকান্ডে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। প্রভাবশালীদের চত্রছায়ায় সে বাড়িতে মাদকের হাট বসিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এদিকে অপর একটি সুত্রে জানায়, গতকাল রাতে পুলিশ তাকে গ্রেফতার করলে তার সহযোগীরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ ব্যাপারে এএসআই আব্দুর রহিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিপ করেও ব্যস্ততার অজুহাতে লাইন কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com