বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাই উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩
  • ৬৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে লাখাই উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে। লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল আলম মাহফুজ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুশফিউল আলম আজাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান রফিক আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডঃ আবুল হাসেম মোল্লা মাসুম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি  নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান আজনু, মোর্শেদ কামাল তালুকদার মোশাহিদ, সাংগঠনিক সম্পাদক মোতাকাব্বির চৌধুরী মলিন, ফজলে এলাহী ফরহাদ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি আলমগীর আলম মাহফুজ, হাজ্বী ইসহাক মিয়া, সাধারন সম্পাদক মাসুক  মিয়া তালুকদার, ইকবাল আহমেদ তালুকদার,  জুয়েল রানা, আঃ রহমান। বর্ধিত সভায় বক্তারা বলেন, আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সকলকে এক যোগে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল। তাই নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, একে অন্যের প্রতি বিরোধ থাকতে পারে। কিন্তু আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতীক ও জনমানুষের নেতা এডঃ আবু জাহির এর সাথে কোন বিরোধ নেই। তাই নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সকলকে কঠোর পরিশ্রম করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com