শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটের সাতছড়ির গহীন অরণ্যে অস্ত্রের সন্ধানে পুলিশের অভিযান

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০১৫
  • ৬১৫ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ অস্ত্রের সন্ধানে চুনারুঘাটের সাতছড়িতে র‌্যাবের পর এবার পুলিশ অভিযান চালিয়েছে। চুনারুঘাট থানা পুলিশ ও হবিগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গতকাল বিকাল থেকে অভিযান শুরু করেছে। অভিযানকালে কোন অস্ত্র উদ্ধার বা বাংকার আবিস্কার করতে পারেনি পুলিশ।
সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রের সন্ধানে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের গহীন অরণ্যে গতকাল বিকেলে  অভিযান শুরু করা হয়। হবিগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (উত্তর) মোঃ সাজেদুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হানে সমন্বয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি চৌকশ দল এ অভিযান পরিচালনা করে। সাতছড়ির সংরক্ষিত বনাঞ্চলে একাধিক বাংকার ও অস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সংরক্ষিত বনাঞ্চলের বেশ কয়েকটি স্থানে অস্ত্রের সন্ধান বা কোন বাংকার পাওয়া যায়নি। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতছড়ির সংরক্ষিত বনাঞ্চলে অস্ত্রের সন্ধানে অভিযান চালানো হয়। দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে অস্ত্রের কোন সন্ধান পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইতিপূর্বে সাতছড়ির গভীর বনাঞ্চল থেকে র‌্যাব অভিযান চালিয়ে ৫ দফায় বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিপুল পরিমান সমরাস্ত্র উদ্ধার করে। এ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় একাধিক অস্ত্র ও বিস্ফোরক মামলাও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com