শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ম্যানচেষ্টারে এমপি মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

ম্যানচেষ্টার প্রতিনিধি ॥ যুক্তরাজ্যে সফররত নবীগঞ্জ-বাহুবল (হবিগঞ্জ-১) আসনের সংসদ সদস্য এম এ মুুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য জাতীয় পার্টি গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে গত বৃহষ্পতিবার স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ম্যানচেষ্টার জাতীয় পার্টির চেয়ারম্যান মান্নান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকের পরিচালনায় এতে কোরআন থেকে তেলোওয়াত করেন সাহেদ আহমদ।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ট্রাষ্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সুফি খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিনিউটি ব্যক্তিত্ব আব্দুল মন্নাফ, যুক্তরায্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ড. মোহাম্মদ শাহনেওয়াজ, শাহ এম এম মুনিম, মহিবুর রহমান বাবু, গনী চৌধুরী, আজাদ মিয়া, কবি মোঃ ইলিয়াস, সাব্বির চৌধুরী, ওয়েস কামীলী জাফর আহমেদ, গাউসুল ইমাম চৌধুরী, সৈয়দ সাদেক, সৈয়দ খোকন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এম এ মুুনিম চৌধুরী বাবু তার জন্য এই অনুষ্ঠানের আয়োজন কারায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন। তিনি নির্বাচিত হওয়ার পর নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ব্যপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি খুব শিঘ্রই বিবিয়ানার গ্যাস নবীগঞ্জ প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি হবিগঞ্জ-নবীগঞ্জ ও বাহুবল অঞ্চলকে বিনিয়োগের উপযুক্ত স্থান উল্লেখ করে প্রবাসীদের বিনিয়োগের আহবান জানান ও প্রবাসিদের যে কোন ধরনের সহয়তার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com