শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বড়ইউড়ি ইউপির ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে লুৎফুর নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্যের শুণ্য পদে উপনির্বাচন গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোঃ লুৎফুর রহমান ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বি সৈয়দ জুবায়ের পেয়েছেন ৩৯৫ ভোট। কালাইনজুড়া সরকারী প্রাইমারী বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ রায়হানুল হারুন, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্ত্তী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম পরিদর্শন করেছেন। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমদ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহিন ভাবে ভোট গ্রহন চলে। মোট ভোটার ১ হাজার ১ শত ৭১ ভোট। এরমধ্যে ৮ শত ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের নির্বাচিত মেম্বার সাইফুল ইসলাম সেলিম ক্যান্সার আক্রান্ত হয়ে গিত ১০ ডিসেম্বর মৃত্যুবরণ করলে ওই আসনটি শুন্য ঘোষনা করা হয়। ফলে বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার ভোট গ্রহন ও বেসরকারী ভাবে ফলাফল ঘোষনার কাজ সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com