রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষ মহিলাসহ ১৫ জন আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৫২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের শানখলা ইউনিয়নের কালীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পারবারিক সূত্র জানায়, কালীনগর গ্রামের আব্দুল খালেকের সাথে একই গ্রামের কবির মিয়া ও দরছ আলী গংদের ধানের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে আদালতে মামলা মোকাদ্দমা চলে আসছে। সম্প্রতি শালিস বৈঠকে বিরোধপূর্ণ জমিতে কোন পক্ষকে না যাওয়ার জন্য মুরুব্বীয়ান রায় দেন। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে কবির মিয়া, শামীম মিয়া গং ওই জায়গা দখল করতে গেলে আব্দুল খালেক গং বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আব্দুল খালেক (৪৮), তার পুত্র জাহাঙ্গীর মিয়া (৩০), মাসুদুর রহমান (২২), জামাতা গিয়াস উদ্দিন (২৪) ও মিনারা খাতুনকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এলাকাবাসী জানান, কবির মিয়া ও দরছ আলীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় ও বন বিভাগে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় বন দস্যু কবির বলে পরিচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com