বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পইল স্কুলের ছাত্রী উত্ত্যক্ত করায় ৩ গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলী পইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ৩ গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সৃষ্ট ঘটনাটি সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক সহ এলাকার মুরুব্বীদের মধ্যস্থতায় শালিসে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।
DSC00051 copyপুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার পইল উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিয়ালদাড়িয়া ও পাঁচপাড়িয়া গ্রামের ছাত্রীদেরকে স্কুলে আসা-যাওয়ার পথে পূর্ব পইল গ্রামের কিছু বখাটে ছেলে উত্ত্যক্ত করতো। এর প্রতিবাদ করায় সোমবার সকালে পাচপাড়িয়া গ্রামের তুরাব আলী ছেলে মারুফ (১৪)কে মারপিট করে বখাটেরা। একই দিন বিকালে শিয়ালদাড়িয়া গ্রামের আয়াত আলী (৩৫)কেও তারা মারপিট করে। গতকাল মঙ্গলবার সকালের দিকে শিয়ালদাড়িয়া গ্রামের জনৈক যুবক বাড়ি থেকে হবিগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে পইল গ্রামের পার্শ্ববর্তী বড়পুতা নামক স্থানে পৌছুলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পইল গ্রামের ওই বখাটেরা যুবকটির উপর হামলা চালায়। যুবকটি আত্মরক্ষার্থে দৌড়ে বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। এর জের ধরে দুপুরের দিকে শিয়ালদাড়িয়া ও পূর্ব পইল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পাঁচপাড়িয়া গ্রামের লোকজন শিয়ালদাড়িয়ার পক্ষে সংঘর্ষে যোগ দেয়। এতে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে শিয়ালদাড়িয়া গ্রামের শাহিদ মিয়া (২০), পূর্ব পইল গ্রামের সালাম মিয়া (৩০) ও দুলন মিয়া (২০)কে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে মোছাব্বির হোসেন (৩৫), সজল মিয়া (২৪) ও কিসমত আলী (৪০), রজব আলী (৫৭), পাচপাড়িয়া গ্রামের মাসুক মিয়া (২৭), নজরুল মিয়া (২৫), ছালেক মিয়া (৩০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পইল গ্রামের বাসিন্দা সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক ও সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশসহ স্থানীয় মুরুব্বীগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না হলে বড় ধরণের সংঘর্ষের আশংকা ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। বিষয়টি সালিস নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com