বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের দেবরা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইমাম বাড়ি এলাকার দেবরা গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি ও কাপড় চোপড় নিয়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩ টার দিকে দেবরা গ্রামের মাস্টার বাড়ির নুরুল ইসলাম চৌধুরীর বাড়িতে ৬/৭ জনের এক দল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে প্রবেশ করেই গৃহকর্তার মেয়ের এক শিশু সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, টিভি, কাপড় চোপড় সহ মুল্যবান মালামাল নিয়ে যায়। যাবার সময় কোন সুর চিৎকার না করার জন্য হুমকী দেয়। এ ঘটনায় নুরুল ইসলাম চৌধুরী নবীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশের পরামর্শ অনুযায়ী মোবাইল হারিয়ে যাবার বিষয় উল্লেখ করে একটি জিডি করেছেন।
নুরুল ইসলাম চৌধুরী জানান, ডাকাতদের মধ্যে ১ জন ছিল মুখোশধারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com