বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ভাদৈ বাসর ঘর থেকে নববিবাহিত স্বামী-স্ত্রী আটক ॥ ১ম স্ত্রীর অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রাম থেকে ১ম স্ত্রীর অভিযোগে নব বিবাহিত স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোর রাতে সদর থানার এএসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে ২য় স্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে বাসর ঘর থেকে তাদেরকে আটক করে।
জানা যায়, বাহুবল উপজেলার পূর্ব রূপশংকরপুর গ্রামের মৃত রওশন আলীর পুত্র মসজিদের মোয়াজ্জিন ফিরোজ আলী (৫০) কে রং নাম্বারে পরিচয় হয় পশ্চিম ভাদৈ গ্রামের আরজু মিয়ার কন্যা স্বামী পরিত্যক্তা কন্যা ৪ সন্তানের জননী আবিদা বেগম (৩৫) এর।  এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি ফিরোজ আলীর ১ম স্ত্রী জানতে পেরে স্বামীকে গালমন্দ করে। এরপরও ফিরোজ আবিদার সাথে প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। এ নিয়ে ফিরোজের সাথে তার ১ম স্ত্রীর বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার ফিরোজ আলী আবিদার বাড়িতে আসে এবং তাকে নিয়ে গত শনিবার রাতে স্থানীয় এক মৌলানার মাধ্যমে বিয়ে করে। গতকাল শনিবার বাসর করা কালীন ১ম স্ত্রীর অভিযোগে ভোররাতে পুলিশ তাদেরকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com