বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে জেলা প্রশাসক জয়নাল আবেদীনকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন সিলেটের ডেপুটি কমিশনার হিসেবে বদলী হওয়ায় বানিয়াচঙ্গ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ডিসি পতœী মিতা আবেদীন, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। সিলেট জেলা প্রশাসক হিসেবে পদায়িত মোঃ জয়নাল আবেদীনকে বানিয়াচঙ্গ উপজেলার ১০/১২টি প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার প্রদানের পূর্বে আলোচনা সভায় বক্তারা বিদায়ী ডিসির বিশেষ বিশেষ ব্যতিক্রম ও সফল কার্যক্রমের উল্লেখ করেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সুবিদপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল খালেক, প্রধান শিক্ষক বিপুল ভুষন রায়, সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ সাজিদ মিয়া, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, অধ্যক্ষ সাফিউজ্জামান খান, প্রধান শিক্ষক আমির হোসেন মাস্টার, শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, প্রধান শিক্ষক নিতেন্দ্র সুত্রধর, ইফা’র সুপারভাইজার তৈহিদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com