শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় গিয়ে চাকরি ॥ দেড় শতাধিক বাংলাদেশী আটক

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০১৫
  • ৮০৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ স্টুডেন্ট ভিসায় গিয়ে চাকরি করায় মালয়েশিয়ায় দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করেছে দেশটির প্রশাসন। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুর ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। মালয়েশিয়ায় শিক্ষার্থীদের কোনো ধরনের পার্টটাইম কাজের স্বীকৃতি না থাকায় তাদের আটক করা হয়েছে বলে দেশটির প্রশাসন সূত্রে জানা গেছে। বাংলাদেশি এই ছাত্ররা পরিচয় গোপন রেখে বিভিন্ন রেস্টুরেন্ট ও নির্মাণ প্রকল্পে কাজ করে এমন তথ্যের ভিত্তিতেই তাদের আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ।
জানা গেছে- দেশটির রাজধানী কুয়ালালামপুরের সানওয়ে পিরামিড এলাকার সানওয়ে কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন রেস্টুরেন্ট ও পাশের নির্মাণ প্রকল্প থেকে প্রায় ৮০ জনকে আটক করে পুলিশ। এর বাইরে বিভিন্ন ভিডিও গেইম স্টোর থেকে ২৫ জন ও ক্লাং এলাকা থেকে আরো প্রায় ৫০ জন শিক্ষার্থীকে আটক করা হয়। এসব শিক্ষার্থীরা লিংকন ইউনিভার্সিটি, এডাম কলেজ ও ভিক্টোরিয়া কলেজের ছাত্র বলে জানা গেছে। তারা সবাই স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় মানবপাচারের অভিযোগ রয়েছে।
এদিকে আটকদের বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মাদ শহিদুল ইসলাম কোন মন্তব্য করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com