বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ২০১৫-২০১৬ মেয়াদের নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের স্কাই কুইন রেস্টুরেন্টে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপের পরিচালনায় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রীকান্ত গোপ সাধারণ সম্পাদকের বার্ষিক রিপোর্ট পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সভায় বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাংগঠনিক কর্মকান্ডের প্রশংসা করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি আলমগীর খান, প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মোফাজ্জেল সাদাত মুক্তা, রাসেল চৌধুরী, আব্দুল হালীম, অ্যাডভোকেট এম এ মজিদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শরীফ চৌধুরী, আবু সালেহ মোঃ নরুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, শাকিল চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন ও মোশাহিদ আলম।
20150630_180736 copyসভায় ২০১৫-২০১৬ মেয়াদের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী। এ সময় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এম এ মজিদ।
পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান।
প্রসঙ্গত, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সকল পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত নেতৃবৃন্দ হলেন- সভাপতি রাসেল চৌধুরী (বৈশাখী টিভি), সহ-সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সাধারণ সম্পাদক মোঃ শরীফ চৌধুরী (ইসলামিক টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন (জিটিভি), কোষাধ্যক্ষ শাকিল চৌধুরী (৭১ টিভি)। নির্বাহী কমিটির সদস্যরা হলেন- হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), শাহ ফখরুজ্জামান (যমুনা টিভি), আব্দুল হালীম (এটিএন বাংলা), এমএ মজিদ (দিগন্ত টিভি), চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই) ও শ্রীকান্ত গোপ (দেশটিভি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com