শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ভূমি নিয়ে বিরোধের জের ॥ শায়েস্তানগরে সংঘর্ষে আহত ১২ ॥ আটক ১

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগরে জায়গা  সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ইফতারের পর এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে ৮ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে si kyasik copyভর্তি  করা হয়েছে। এসময় আসামী ধরতে গিয়ে এসআই কৌশিক তালুকদারও আহত হন। পুলিশ ঘটনার সাথে জড়িত ১জনকে আটক করেছে। সে সদর উপজেলার বাতাসর গ্রামে মোঃ আফিল উদ্দিনের ছেলে কামরুল মিয়া (২২)। সংঘর্ষে আহতরা হলেন, সৈয়দা বানু (৪৫), রাহেলা বেগম (৪২), রেহেনা খাতুন (৪৫), কাউছার মিয়া (১৮), ঝুমা আক্তার (১৬), রুমা আক্তার (১৪), আরজুমিয়া(৫৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে শায়েস্তানগরের গ্রীন রোড Untitled-1 copyএলাকায় মৃত হাজী মোঃ ছুরত আলীর ছেলে আরজু মিয়ার সাথে একই এলাকার তাজুল ইসলামের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় আরজু মিয়া ও তাজুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পরিবারের লোকজ সংঘর্ষে জড়িয়ে পরে। হাসপাতালে চিকিৎসা করাতে এসে আবার দু’দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। হাসপাতাল ও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যপারে কোন পক্ষই মামলা করেনি বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com