শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে ডাকাতসহ গ্রেফতার ৩৭

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হরিশামা গ্রাম থেকে হায়দার আলী নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঐ  গ্রামের ছিদ্দিক আলীর ছেলে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এদিকে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২২ জন পরোয়ানাভূক্ত ও ১৫ জন নিয়মিত মামলার আসামী।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ৭ জন, বানিয়াচং থানায় ৩ জন, নবীগঞ্জ থানায় ৭ জন, আজমিরীগঞ্জ থানায় ২ জন, বাহুবল থানায় ৪ জন, হবিগঞ্জ সদর থানায় ৬ জন, লাখাই  থানায় ৪ জন, শায়েস্তাগঞ্জ থানায় ১ জন  ও চুনারুঘাট থানায় ৩ জন আসামী গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com