বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আল্লাহ ওয়ালাগণের সুহবতে আমলের পূর্ণতা লাভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

মহান আল্লাহ তা’আলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মত কর। আর সত্যবাদীদের সাথী হও। অন্যান্য জায়গায় আল্লাহ তা’আলা এরশাদ করেন, তোমরা প্রশ্নকারীর কাছ থেকে প্রশ্ন করে যেনে নাও। আর শিক্ষা অর্জন করা হচ্ছে ফরয। অবশ্যই ইহা অর্জন করতে হবে। আমলের সজীবতা ও পূর্ণতা লাভ করিতে হইলে সু-সাধারণা ও মহব্বতের সহিত খাটি নিয়াতে আল্লাহর ওলীদের সুহবত বা সাহচর্য নিতান্তই আবশ্যক। কিতাবাদি অধ্যয়নে হৃদয়ের গতির পরিবর্তণ, মনের উন্নত অবস্থা সৃজন এবং বিশেষত ধর্ম-কর্মে অবিচলতা অর্জন যদিও বিবেক অনুযায়ী অসম্ভব বলা চলে না তবুও এখন দৃষ্টান্ত পৃথিবীতে অতি বিরল। আল্লাহ ওয়ালাগণের সাহচর্য ব্যতীত তুমি আল্লাহ তা’আলার প্রিয় পাত্র হওয়ার আশা করিও না। উৎকর্ম তুমি তখনই লাভ করিবে যখন তুমি আল্লাহ ওয়ালাগণের সাহচর্য লাভ করিয়া থাক। অন্তরের দিকে পরিবর্তন স্বীয় আন্তরীণ অংশের সংশোধন এবং আল্লাহ তা’আলার সহিত সমৃদ্ধ স্থাপনের সাধারণ ও স্বাভাবিক তরীকাই হইল আল্লাহ ওয়ালাগণের সহিত। সকল মুমিন আল্লাহ রাব্বুল আলামীনের ওলী এবং তাদের মধ্যে আল্লাহর নিকট সব চেয়ে বেশী সম্মানিত সেই ব্যক্তি যে তার অধিক অনুগত এবং কুরআনের বেশী অনুসারী। হাকীকতে নামায হাসীলের জন্য একজন বুজুর্গ নেক্কার বান্দার সাহচর্যে যাওয়া মানব জীবনে অতীব জরুরী।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com