রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে পৃথক সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পৃথক দু’টি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গুনই ও যশকেশরী গ্রামে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে- গুনই গ্রামে একটি খাস জমির দখল নিয়ে মুকিত মিয়া চৌধুরীর (৬০) সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য সালেক মিয়ার দীর্ঘদিনের পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোটা ও ফিকলসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। এতে আহত হয়েছে অন্তত ৪০। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন জানান-পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের মধে গেদা মিয়া (৫০), জালাল (২৬), বশির (৪৫), রেজ্জাক (২০), রোহেনা (২৬), মারফুল (৪০), ফুলমতি (৩৫), সাদিয়া (৩৮), দুলাল (২০), আউয়াল (৩০), হাবিব (২৫), রকিব (২০), জাহের (১৬), রুবেল (১৫) এবং যশকেশরী গ্রামের সমুজ (৫০), বাবুল (২২), মাহমুদা (১৪), তমিজ (৫৬), আলী (২২), আছিয়া (২৮), রাসেল (২০), হ্যাপি (১৩), নুর (২৫) ও মহসিনকে (২৫)  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অপরদিকে, একই উপজেলার যশকেশরী গ্রামের ছেলে মেয়ের প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com