শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠন ফের পেছালো

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ ফের পেছানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারিত থাকলেও সব আসামি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত ৩ আগস্ট চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন। এনিয়ে তৃতীয় দফায় চার্জ গঠনের তারিখ পেছালো। গতকাল এ মামলার পলাতক ১০ আসামি ছাড়া জামিনে থাকা ৮ জন এবং জেলে থাকা ১৪ জন মিলিয়ে ২২ জনের মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় সিসিকের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান আগামী ৩ আগস্ট সব আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়ে চার্জ গঠনের তারিখ ধার্য্য করেন।
গত ৬ ও ১৪ জুলাই এ মামলার চার্জ গঠনের তারিখ থাকলেও সব আসামি উপস্থিত না থাকায় পেছানো হয় চার্জ গঠন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পদক ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com