শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ওসমানীনগরে বাস উল্টে খাদে ॥ হবিগঞ্জের ২ বোনসহ নিহত ৪

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৬৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে হবিগঞ্জ শহরতলীর নোয়াগাও গ্রামের ২বোনসহ ৩জনের প্রাণহানী ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ যাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মনগ্রাম এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন-হবিগঞ্জ শহরতলীর নোয়াগাঁও গ্রামের সবুর আলীর দুই মেয়ে সুজানা বেগম (৩৫) এবং মিন্নি বেগম (৩০)। তারা দুই বোন সিলেট মাজার জিয়ারতে যাচ্ছিলেন বলে জানা গেছে। তবে দ্বিখন্ডিত হয়ে নিহত হওয়া যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে সে দূর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী যুগান্তর পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-০৮৭৭) দ্রুতগতীর যাত্রীবাহি বাসটি ব্রাহ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উল্লেখিত তিনজন মারা যান। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে নারী-শিশুসহ অনন্ত ১০ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরসালিন জানান, ঘটনাস্থলেই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com