শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৩
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুুপুরে বিশাল র‌্যালী বের করে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নবীগঞ্জ থানা আঞ্চলিক শাখা। র‌্যালিটি ঢাকা-সিলেট মহা-সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর সহ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে বিকেলে সমাবেশ অনুষ্টিত হয়। মানবাধিকার কাউন্সিল নবীগঞ্জ থানা আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচলনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মানবাধিকার কর্মী শাহ আবু বক্কর। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ বাহুবল আসনের এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সিলেট বিভাগীয় সমন্বয়কারী মাসুকুর রহমান, বিশিষ্ট কলামিষ্ট এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, এডভোকেট জাবেদ আলী (চেয়ারম্যান), আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদ আহমদ, সচেতন নাগরিক সমাজের সভাপতি মুহিবুর রহমান হারুন, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বাংলা প্রভাষক শাহিনা আক্তার, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমদ, সাংবাদিক শামীম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ফজলুল করিম মিছবাহ, মানবাধিকার সহ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক মোঃ মশাইিদ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক আকরম আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সেলিম সহ মানবাধিকার সংগঠনের নেতাকর্মীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com