বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবল থেকে করাঙ্গী ব্রীজ পর্যন্ত রাস্তার পার্শ্বের অবৈধ স্থাপন উচ্ছেদ হচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০১৫
  • ৪৮৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদের সামন থেকে করাঙ্গী নদীর ব্রীজ পর্যন্ত রাস্তার পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ হতে যাচ্ছে। অচিরেই প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। গতকাল সকালে উপজেলা আইনশৃংঙ্খলা সভায় এ সিদ্ধান্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আল-মজীদ, ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী, চেয়ারম্যান মত্তাছির মিয়া, ওসি মোশাররফ হোসেন পিপিএম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন, সমাজসেবা অফিসার বারীন্দ্র চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুলায়মান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন চন্দ, বীরেশ্ব ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঈদ ও ঈদ পরবর্তী সময়ে বাহুবল আইন শৃঙ্খলা সন্তোষজনক পর্যায়ে ছিল। কিন্তু উপজেলা পরিষদের সামন হতে করাঙ্গী নদীর ব্রীজ পর্যন্ত রাস্তার পার্শ্বে অবৈধ স্থাপনা ও রাস্তায় সিএনজি অটোরিকশা দাঁড় করে যাত্রী উঠা-নামা করানোর ফলে পথচারীদের দুর্ভোগ বেড়েই চলেছে। জনস্বার্থে রাস্তার পার্শ্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ডের ব্যবস্থা করা জরুরী। সভায় বক্তারা আরো বলেন, পুরাতন হাসপাতালের স্টাফ কোয়ার্টারটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিভাগের এক অবসর প্রাপ্ত কর্মচারীর দখলে রয়েছে। এটিও উদ্ধার করার দাবি জানানো হয়। জবাবে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আশ্বস্থ করে বলেন, অচিরেই উপজেলা পরিষদের সামন থেকে করাঙ্গী ব্রীজ পর্যন্ত রাস্তার পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com