শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসে আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ২ আগস্ট, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, মায়ের দুধ নবজাতকের আদর্শ পুষ্টিকর খাবার। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ প্রতিরোধ শক্তি নবজাতকের বেড়ে যায়। গতকাল বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আজাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন ৩নং বানিয়াচঙ্গ দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা সহকারী রীনা রানী দাশ, দেবী রানী দেব, মনোয়ারা বেগম, নেহার খাতুন, স্বাস্থ্য সহকারী লাকী রানী দত্ত, জিল্লুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com