বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের ধর্মঘট ॥ মহাসড়কে বিক্ষোভ মিছিল ৬টি পয়েন্টে সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহাসড়কগুলোতে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল রবিবার ধর্মঘট চলাকালে ঢাকা-সিলেট মহা-সড়কে নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর, সৈয়দপুর বাজার, পানিউমদা, বরগাও বাজার, বালিদ্বারা দেবপাড়া বাজার ও শেরপুর বাজারের ৬টি পয়েন্টে কয়েক শতাধিক সিএনজি অটোরিশকা শ্রমিকরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন। পৃথক এসব সমাবেশে বক্তব্য রাখেন আউশকান্দি সিএনজি অটোরিকশা সমবায় সমিতির সভাপতি মো. খালেদ আহমদ জজ, শ্রমিক নেতা দিলশাদ আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত খান, শ্রমিক নেতা মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, অনু আহমেদ, লুৎফুর রহমান, বশির আহমেদ, মকদ্দুছ চৌধুরী, মিন্টু চৌধুরী, গিয়াস চৌধুরী মিন্টু, আরিফুল হক হেলাল, ফারছু মিয়া, মাহিদুল ইসলাম, ফয়সল আহমদ, আরজু মিয়া, রুমান মিয়া, হারুন মিয়া, আব্দুল হালিম, রব্বান মিয়া, বাদশা মিয়া, হাবিবুর রহমান, মালকাছ মিয়া প্রমূখ। প্রতিবাদ সমাবেশে সিএনজি শ্রমিক নেতারা প্রধান মন্ত্রী বরাবরে বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য দেন। শ্রমিকরা বলেন, যদি মহা সড়কে সিএনজি চালাতে না পারেন তবে হাজার হাজার পরিবার রাস্তায় নেমে পড়বে, এর দ্বায়ভার কে নেবে? তাই প্রধানমন্ত্রীর নিকট সিএনজি শ্রমিকদের প্রাণের দাবী উক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পূর্বের ন্যায় সিএনজি অটোরিকশা চলাচলে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com