বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাদার ভাতা প্রদানকালে আবু জাহির এমপি ॥ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৮০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। একজন মা সুস্থ থাকলে এবং যথাযথ পুষ্টি নিশ্চিত হলে তার সন্তানও ভাল থাকবে। একজন সুস্থ মানুষ হয়ে আজকের শিশু দেশের হাল ধরবে। তিনি গতকাল রবিবার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত কর্মজীবি মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের ভাতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
জেলা প্রশাসক সাবিনা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন মোঃ নাছির উদ্দিন ভূইয়া, হবিগঞ্জ পৌরসভার মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর গৌতম রায়, জুনায়েদ আহমেদ, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌর এলাকার ৭৫০ জন মা’কে ৯০ লাখ টাকা বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০১২-১৩, ২০১৩-১৪ অর্থ বছরে ৬৫০ জন উপকারভোগী ছিল এবং ৪০০ টাকা হারে ভাতা প্রদান করা হত। চলতি অর্থ বছরে এর পরিমাণ বৃদ্ধি করে ৭৫০ জন এবং জনপ্রতি ৫০০ টাকা হারে বর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা এবং পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com