বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে কলেজ ছাত্রের উপর হামলার প্রতিবাদে মার্কুলী সড়কে হরতাল পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কলেজ ছাত্রের উপর হামলা ও আটক করে রাখার প্রতিবাদে গতকাল সোমবার নবীগঞ্জ-মার্কুলী সড়কে সকাল-সন্ধ্যা হরতাল পালনরত অব¯’ায় দুপুর ১২টা দিকে প্রশাসনের হস্তক্ষেপে হরতাল প্রত্যাহার করেছে ছাত্র সংগঠন বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আগামী শনিবার সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেয়ায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা যায়, গত রবিবার সকালে গাড়ী ভাড়া নিয়ে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র মিজানুর রহমান মিজানকে নবীগঞ্জ বাস কাউন্টার জলিল মারপিট করে আটক করে রাখে। এ খবরে কলেজ ছাত্ররা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে মিজানকে উদ্ধার করে। এর প্রতিবাদে বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদ নবীগঞ্জ ডিগ্রি কলেজ উত্তরাঞ্চল শাখার উদ্যোগে রোববার বিকেল ৪টার সময় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজীর বাজারে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল হরতাল পালন করে ওই ছাত্র সংগঠন। হরতাল চলাকালে ওই সড়কে গাড়ি চলচল বন্ধ থাকে। পরে ঘটনার খবর পেয়ে ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান এর নির্দেশে ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ধর্মজিত সিংহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। তিনি ঘটনাটি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহন করায় হরতাল প্রত্যাহার করা হয়। আগামী শনিবার শালিসের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com