শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সায়েদাবাদে বাস চালককে হত্যা বাহুবলের সন্দেহভাজন যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৪৯৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ঢাকার সায়েদাবাদে বাস চালক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে বাহুবল উপজেলার এক যুবককে আটক করেছে পুলিশ। সে বাহুবল উপজেলার নন্দনপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে কামরুল ইসলাম শাকিল (২৬)। যে বাসের চালককে হত্যা করা হয় কামরুল ঐ বাসের যাত্রী ছিল বলে জানা গেছে। প্রসঙ্গত, সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে কয়েকজন যাত্রীর পিটুনিতে আহত হন চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐ ঘটনার পর বাস থেকে কামরুল সহ ৪ যাত্রীকে আটক করেছে পুলিশ। এদিকে এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট রুটের সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া তাদের এ ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com