বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু ২২ নভেম্বর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর শুরু হবে, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষাগুলো সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের আগের বছরের মতো অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার আগের বছরের মতো ৬০ টাকাই থাকবে।
পরীক্ষার সময়সূচি:
প্রাথমিক সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়িতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকাহ্, ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com